ঢাকারবিবার , ৪ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জেলা পুলিশ পাবনায় কিট প্যারেড অনুষ্ঠিত

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
মে ৪, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

রবিবার ৪ মে সকাল ৯টা ৩০ মিনিটে পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের নিয়মিত কিট প্যারেড। এতে সালামি গ্রহণ ও কিট পরিদর্শন করেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল।

কিট প্যারেডে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইনস্পেক্টর ও বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। এই কিট প্যারেডে পুলিশ সদস্যদের পোশাক, সরঞ্জামাদি ও ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রীর মান ও পরিপাটি অবস্থা পর্যবেক্ষণ করা হয়। প্যারেডের মাধ্যমে বাহিনীর শৃঙ্খলা, দক্ষতা এবং প্রস্তুতির মান যাচাই করা হয়ে থাকে।

পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণের জন্য নির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশের নিয়মিত এই আয়োজন বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও তৎপরতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!