ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা টিপু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নাটোরের লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া তার নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তাইফুল ইসলাম টিপু বলেন,“সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা অসঙ্গতি আপনাদের লেখনীর মাধ্যমে জাতির সামনে উঠে আসে। আপনাদের সহযোগিতার মাধ্যমে লালপুর উপজেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করতে চাই।”

তিনি আরো বলেন,“রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সত্যকে তুলে ধরবেন—যা কারো পক্ষে বা বিপক্ষে যেতে পারে। এ ব্যাপারে রাজনৈতিক নেতা-কর্মীদের ধৈর্যশীল হতে হবে। আমার দায়িত্ব লালপুরের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে রাখা।”

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি সহ লালপুরের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!