ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের নামে পুকুর লীজ দেওয়ার দবিতে মানব বন্ধন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
এপ্রিল ১৭, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

লালপুরে মসজিদের নামে একটি খাস পুকুর লীজ দেওয়ার দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৬ এপ্রিল ২০২৫) বিকেলে উপজেলার জয়পুর গ্রামে মসজিদের সামনে এই মানব বন্ধন করে।
মানব বন্ধনে স্থানীয়রা জানান ১৯৯১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পুকুর মসজিদের উন্নয়নকল্পে লীজ নিয়ে মাছ চাষ করে আসছিল এলাকাবাসী। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মসজিদের নামে লীজ বাতিল করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজেম আলী তার নিজ নামে লীজ নেন। গত চৈত্র মাসে লীজের মেয়াদ শেষ হয়েছে বলে জানান তারা।
তারা আরো জানান কাজেম আলী ওই খাস পুকুরে নিজেদের জমি আছে বলে দাবি করে একটি মিথ্যা মামলা করেন। সেই মামলা আদালতে চলমান রয়েছে।

স্থানীয় আরজেদ আরী আরজেদ আলী (৭০) জানান তাদের জন্মের আগে থেকে এই পুকুরটি মসজিদের উন্নায়নকল্পে লীজ নিয়ে মাছ চাষ করেছে এলাকাবাসী। কিন্তু ২০১০সালে আওয়ামীলীগ নেতা কাজেম আলী দলীয় প্রভাব খাটিয়ে পুকুরটি জোর পূর্বক নিজ নামে লীজ নিয়ে ছিলেন। আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর কিভাবে সে আবার পুকুরটি জোর পূর্বক দখল নেয়।

এব্যাপারে মসজিদ কমিটির উপদেষ্টা মুক্তার আলী (৬৫) জানান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কজেম আলী দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের লীজ বাতিল করে নিজ নামে লীজ নিয়ে খাস পুকুরটি ভোগ দখল করে আসছিলেন। হঠাৎ করে পুকুরে মালিক দাবি করে তিনি আদালতে একটি মামলা করে খাস পুকুরটি দখল নিয়েছেন। এলাকাবাসীর দাবি তার লীজ বাতিল করে জয়পুর জামে মসজিদের উন্নয়নকল্পে পুকুরটি পুনরায় মসজিদের নামে লীজ দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছন।

এব্যাপারে জানতে কাজেম আলীর মুঠো ফোনে একাধিকবার ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!