ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ট্রেন কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি :
জুলাই ১৮, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মায়া (৬০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে ।

শুক্রবার (১৮জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া রাজশাহীর নন্দনগাছি এলাকার মৃত মনির স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়া তার জামাইবাড়ি থেকে আব্দুলপুর রেলওয়ে জংশনে আসেন ছেলের সাথে বাড়ি যাবার জন্য। রেললাইন দিয়ে প্লাটফর্মে যাওয়ার সময় ওই লাইনে ট্রেন আসলে ছেলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মায়া পিছিয়ে পড়েন। এসময় কমিউটার ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে ঢুকে পড়লে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়।

এবিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!