ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে নিখোঁজের ২দিন পর যুবকের লাশ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
জুলাই ২১, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে নিখোঁজের ২দিন পর সোহাগ হোসন সুইট (২১)নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে গোপালপুর পৌরসভার বিজয়পুর এলাকার দাড়পাড়া মাঠে একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুইট উপজেলার গোপালপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিজয়পুর পূর্বপাড়া এলাকার আব্দুর রহিম এর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় গত ১৯ জুলাই শনিবার সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয় সোহাগ হোসেন সুইট। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পান। পরে রবিবার সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে তার কোন সন্ধান না পেয়ে সোমবার সকালে লালপুর থানায় একটি জিডি করেন তার পিতা।

নিহত সোহাগ হোসেন সুইটের পিতা আব্দুর রহিম জানান গত ১৯জুলাই আমার স্ত্রীকে নিয়ে রাজশাহী ছিলাম। বিকেলে ছেলের সাথে মুঠোফোনে কথা হয়। রবিবার বাড়ি ফেরার পর জানতে পারি সুইট রাতে বাড়ি ফিরে নাই। পরে সম্ভাব্য সকল আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে সুইটের সন্ধান না পেয়ে সোমবার সকালে লালপুর থানা একটি জিডি করি।

সোমবার দুপুরে বিজয়পুর দাড়পাড়া মাঠে রাস্তার পাশে একটি স্যান্ডেল পরে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি শুনে ঘটনা স্থলে গিয়ে ছেলের ব্যবহৃত স্যান্ডেল সুইটের বলে সনাক্ত করেন তিনি। পরে স্থানীয় লোকজন সহ মাঠের মধ্যে খোঁজাখুজির এক পর্যায়ে রাস্তার পাশে পাট ক্ষেতে সুইটের লাশ পড়ে থাকতে দেখতে পান তিনি । কে বা কাহারা হত্যা কি কারণে হত্যা করেছে এবিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। লাশ পাওয়ার বিষয়টি লালপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমিনুজ্জামান জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!