ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অধ্যাপক তুলসীর বাড়িতে ডাকাতি ও হত্যা চেষ্টার প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ-মানববন্ধন

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুলাই ২৯, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ জহরলাল বসাক তুলসীর বাড়িতে ডাকাতি ও হত্যাচেষ্টার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, “একজন অবসরপ্রাপ্ত বর্ষীয়ান শিক্ষাবিদ এবং সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তির ওপর এ ধরনের হামলা শুধু ন্যাক্কারজনক নয়, এটি সমাজের নৈতিকতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।” তিনি অবিলম্বে ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান বলেনঃ

সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। আরও বক্তব্য দেন— জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের খান প্রিন্স, যুবদলের যুগ্ম আহ্বায়ক তাহাজ্জত হোসেন তুষার ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিপংকর সরকার জিতু, দপ্তর সম্পাদক সোমনাথ বাগচি।

মানববন্ধনে ঘটনার সাথে জড়িত দুইজন কিশোরগ্যাং এর ডাকাত সদস্যকে দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দেন নেতাকর্মীরা।


এই কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোঃ মাসুম বগা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন, জেলা যুবদল সদস্য কবির হোসেন, জাকির হোসেন জ্যাকি ও শরিফুল ইসলাম লিটু, সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম জাহিদ রুপম, এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন, সদস্য রানা, জনি কোরাইশিসহ আরও অনেকে।

ঘটনার পটভূমি: উল্লেখ্য, গত ২৭ জুলাই দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ১৮-২০ বছর বয়সী দুইজন কিশোর গ্যাং সদস্য, মাদকসেবি ডাকাত পাবনা শহরের শিবরামপুর এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জহরলাল বসাক তুলসীর বাড়িতে ঢুকে গৃহকর্মীকে বেঁধে ফেলে। পরে বিকেল একটার দিকে অধ্যাপক তুলসী বাসায় ফিরে এলে ডাকাতরা লুকিয়ে থাকে এবং বাড়িতে ঢোকা মাত্রই তাকে মেঝেতে শুয়ে মুখে কাপড় গুজে বুকের উপর বসে মারতে থাকে, তারপর গলার উপর পা দিয়ে চেপে ধরে হত্যা চেষ্টা করে। এসময় কাকতালীয়ভাবে তুলসী স্যারের ছোট ভাই বাড়িতে এলে গোংরানির শব্দ শুনে দ্রুত বেড়িয়ে চিৎকার করে এলাকাবাসীকে জড়ো করে।

অবস্থা বেগতিক দেখে ডাকাতরা হাতুরি দিয়ে তুলসী স্যারের মাথায় আঘাত করে রক্তাক্ত করে এবং মৃত ভেবে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা বাড়ির আলমারি ভেঙে ডাকাতির চেষ্টা চালায় এবং আনুমানিক তিন ভরি স্বর্ণ, টাকা ও স্যারের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ধারণা করা হচ্ছে, এ হামলা শুধুমাত্র ডাকাতি নয়, বরং পরিকল্পিত হত্যাচেষ্টা ছিল।

এই সংবাদ লেখা পর্যন্ত পুলিশ জানিয়েছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার চৌকশ অফিসার এসআই বেনু রয় এর নেতৃত্বে একটি বিশেষ টিম ঢাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। তাকে পাবনায় আনা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হবে।
পাবনার বুদ্ধিজীবী মহল, শিক্ষক সমাজ ও নাগরিকরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!