ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান: দুইজনকে কারাদণ্ড

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
মার্চ ১৮, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে প্রশাসনের বিশেষ অভিযানে দুই দালালকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:১০ পর্যন্ত পাবনা জেলা এনএসআই কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই দালালকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ৩ দিন করে কারাভোগের নির্দেশ দেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ মামুন হোসেন (৩৬) – পিতা: মৃত আকাশ প্রামানিক, সাং: কেসমতপ্রতাপপুর, পাবনা সদর।
মোঃ মাহিদুল ইসলাম কালু (৩৮) – পিতা: মোফাজ্জল হোসেন, সাং: হেমায়েতপুর, পাবনা সদর।

প্রশাসন জানায়, এই দালালরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানসিক রোগীদের স্বজনদের ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করত। এমনকি হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত ছিল।

এ অভিযানের ফলে হাসপাতালে দালালদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা কিছুটা স্বস্তি পেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দালাল নির্মূলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!