সদর উপজেলায় পাবনা টাউন গার্লস হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৯ জানুয়ারি বুধবার বেলা ১২ঃ০০ ঘটিকা থেকে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাবনা, বিশেষ অতিথি ছিলেন মোঃ রোস্তম আলী হেলাল, জেলা শিক্ষা অফিসার পাবনা, মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পাবনা সদর, মোঃ তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার পাবনা, এ্যাড. শাহেলী পারভীন, লিগ্যাল এডভাইজার, বাংলাদেশ ব্যাংক।

সভাপতিত্ব করেন মোঃ আমিন উদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), পাবনা টাউন গার্লস হাই স্কুল, পাবনা। সঞ্চালনায় ছিলেন অত্র স্কুলের শিক্ষক রুহুল আমিন।
পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতাপাঠ, হামদ, নাত পরিবেশন দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোমলমতি শিশু-কিশোরীরা রংবেরঙের পোশাকে সজ্জিত হয়ে আনন্দ উল্লাস করে। ছাত্রীরা নিজেদের অভিব্যক্তি, ভবিষ্যৎ স্বপ্ন, নিজেদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে অভিভাবক, শিক্ষক ও অতিথিদের মাঝে।
বক্তারা বলেন ছাত্রীদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বই পড়তে হবে। দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে জানতে হবে। খেলাধুলা করতে হবে, হাসিখুশি থাকতে হবে। শুধুমাত্র ভালো ছাত্রী নয় ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের মাঝেই হয়তো এমন কেউ গড়ে উঠবে দেশকে নেতৃত্ব দেয়ার জন্য। সবাইকে দেশের জন্য কাজ করতে নিজেকে তৈরি করতে হবে।
আলোচনা শেষে পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
