ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনার প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদ আর নেই

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ২৯, ২০২৪ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতাঃ

পাবনার প্রবীণ সাংবাদিক, পাবনা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও” দৈনিক ভোরের ডাক ”  পত্রিকার জেলা সংবাদদাতা আব্দুর রহিম( ৭৬) ২৮ অক্টোবর সোমবার সকাল ১১ টায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পাবনার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাদ ঈশা রাত ৮ টায় পাবনা গোফাউন পাড়া ব্লুবার্ড কিন্ডাডা গার্টেন মাঠে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর  কবরস্থানে  দাফন করা হয়।

এর আগে পাবনা প্রেসক্লাবের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ,  দৈনিক ভোরের ডাক  পত্রিকার আটঘরিয়া উপজেলা সংবাদদতা ফজলুর রহমান খান তাঁর মৃত্যুতেগভীর শোক প্রকাশ করেছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!