ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ‘আলোর সন্ধান’ ইসলামী সংগীত প্রতিযোগিতা ২০২৫-এর বর্ণাঢ্য ফাইনাল অনুষ্ঠিত

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
এপ্রিল ৫, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আয়োজন করা হয়েছিল ইসলামী সংগীত প্রতিযোগিতা। প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে আটঘরিয়া উপজেলায় মতিঝিল উচ্চ বিদ্যালয় মাঠে।

বর্ণাঢ্য এই আয়োজনের উদ্যোগ নেয় সামাজিক উন্নয়ন সংস্থা ‘আলোর সন্ধান’। ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় ও সভাপতি শাহিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজহার আলী খান, পাবনা জেলা জজ কোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, দেবোত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম সভাপতি আনোয়ার হোসেন মতিন। আরও উপস্থিত ছিলেন ডেঙ্গাগ্রাম ডিগ্রি কলেজের অধ্যাপক আশরাফুল আলম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারিক সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উক্ত গ্র্যান্ড ফাইনালে বিচারকের দায়িত্বে ছিলেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সড়াবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের, মতিঝিল বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন, খোদাইপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আহসানউল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক সচেতনতা ও মানবিক সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক, সাংবাদিক জুবায়ের খান প্রিন্স এবং আটঘরিয়া উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মাসব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগীতা ফলাফল বিশ্লেষণ করে গ্র্যান্ড ফাইনালে ১০ জন প্রতিযোগীকে টিকানো হয়। এর মধ্যে বিচারকের সিদ্ধান্তে ৩ জনকে চুড়ান্ত পর্যায়ে ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়।

প্রথম আলোকিত তারকা হয়েছে পুস্তিগাছা হাফিজিয়া মাদ্রাসা ছাত্র ওলিউল্লাহ, দ্বিতীয় আলেকিত তারকা হয়েছে পাবনা সদরের জামিয়া নূরানীয়ার ছাত্র সাদনান সাবাব তূর্য্য, তৃতীয় আলোকিত তারকা হয়েছে মতিঝিল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান লামিয়া।

প্রথম আলোকিত তারকাকে নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় আলোকিত তারকাকে ৮ হাজার টাকা, তৃতীয় আলোকিত তারকাকে ৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিযোগিতার অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ধর্মীয়, নৈতিক ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠানটি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!