ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বিষাক্ত কেমিকেলে শিশুখাদ্য উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ফরিদপুর উপজেলার গোপালনগর ঘোষপাড়া এলাকায় ১৬ ফেব্রুয়ারী রবিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষাক্ত কেমিকেল ব্যবহার করে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালে দেখা যায়, ওই প্রতিষ্ঠানটি অবৈধ কেমিকেল, রং, ভারিচিনি, স্যাকারিন ও ডিটারজেন্ট ব্যবহার করে শিশুদের জন্য ক্ষতিকর আইসব্যাগ, চাটনি ও আইসক্রিম উৎপাদন করছিল। এ ধরনের ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া, আনুমানিক ২০ কেজি অবৈধ কেমিকেল, স্যাকারিন এবং বিপুল পরিমাণ উৎপাদিত আইসব্যাগ, আইসক্রিম ও চাটনি জব্দ করে ধ্বংস করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে জরিমানা অভিযান চলাকালে একই এলাকায় আরেকটি বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস অভিযানের অংশ হিসেবে, আরেকটি বাড়িতে অবৈধ চায়না দুয়ারী জাল তৈরির গোপন সংবাদ পাওয়া গেলে, সেখানে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন আনুমানিক ৫,০০,০০০/- টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে তা ধ্বংস করে।

ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসন জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং অনিয়ম দেখলে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে অনুরোধ করেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!