ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
মে ১৫, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ মে ২০২৫) সন্ধ্যা ৬টায় সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও এসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ বাহাদুর ইসলাম (৩৮), পিতা- মোঃ হোসেন আলী, সাং- সৈয়দ মোড় মুক্তিযোদ্ধা চত্ত্বর, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট।
২। মোঃ রানা হোসেন (৪০), পিতা- মৃত শহিদুল্লাহ প্রাং, সাং- নুরপুর বাইপাস মাঠপাড়া, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
৩। মোঃ অনিক (৩৫), পিতা- মোঃ জাহিদুল ইসলাম, সাং- বিলভাদুরিয়া পাকার মাথা, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।

তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬ (ছয়) কেজি গাঁজা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!