পাবনায় র্যাবের অভিযানে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহার নামীয় প্রধান আসামী মো. আরজু হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার আভিযানিক দল ০৫ এপ্রিল ২০২৫ রাত সোয়া আটটার দিকে জেলার সদর থানাধীন টেবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী মোঃ আরজু হোসেন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আরজু পাবনা সদর থানার ছোট মনোহরপুর গ্রামের মো. মুক্তার হোসেন এর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, আসামী আরজু হোসেন একজন নারীকে মিথ্যা আশ্বাস ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।
পরবর্তীতে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ভিকটিমের মানমর্যাদা ক্ষুন্ন করার হুমকি প্রদান করে।
এক পর্যায়ে ভিকটিম বাদী হয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে পাবনা সদর থানায় এজাহার নামীয় ০২ জনকে আসামী করে একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ১৪ মার্চ ২০২৫ তারিখে মামলা দায়ের করে। যাহার মামলা নং: ৩৮।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এর ৬ এপ্রিল প্রেস রিলিজের মাধমে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
