ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় গোয়েন্দা শাখার অভিযানে ২৭ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুলাই ৭, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২৭ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পাবনা জেলার আতাইকুলা থানার রঘুনাথপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মো. আব্দুল লতিফ ও ডিবির একটি চৌকস টিম।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. রাজা প্রামানিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:১. মো. রাজা প্রামানিক (৫০) পিতা: মৃত দবির উদ্দিন প্রামানিক, মাতা: মৃত ফাতেমা খাতুন,সাং: রঘুনাথপুর পূর্বপাড়া, আতাইকুলা, পাবনা। ২. মো. বাকী বিল্লাহ (৪০) পিতা: মো. আব্দুস সামাদ ফকির (সামু), মাতা: মোছা. মনোয়ারা খাতুন, সাং: রঘুনাথপুর পশ্চিমপাড়া, আতাইকুলা, পাবনা। ৩. মো. আব্দুস সামাদ ফকির (সামু) (৬০) পিতা: মৃত রমজান ফকির,
মাতা: মৃত ছুলিতন বেগম, সাং: রঘুনাথপুর পশ্চিমপাড়া, আতাইকুলা, পাবনা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আতাইকুলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!