পাবনায় মোটরসাইকেল চোর চক্রের দুইজন সদস্যসহ ছিনতাই হওয়া জিক্সার মোটরসাইকেল উদ্ধার করে পাবনা সদর থানা পুলিশ।
পাবনা সদর থানাধীন বাজিতপুর ঘাট গাভার প্রজেক্টের সামনে পাকা রাস্তার উপর থেকে চরঘোষপুর এলাকার ব্যবসায়ী আসাদুল হক(২৩) কে ২/৩ জন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভয় দেখিয়ে তার কালো রঙের জিক্সার মোটরসাইকেলটি ছিনতাই করে গত ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার দিবাগত রাত ১১:৩০ ঘটিকায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত ও অনুসন্ধান চালিয়ে পাবনা থানার মামলা নং ০৮(০১)২০২৫ ধারাঃ ৩৯২ পেনাল কোড রুজু হলে হেমায়েতপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত মামলার তদন্তকারী এসআই রাজিব হাসান টিম পাবনা থানার সার্বিক সহায়তায় দস্যুতায় সরাসরি অংশগ্রহণকারী একাধিক মামলার আসামী ১/ জনি খাঁ(৩৪), পিতাঃ আইয়ুব খাঁ, সাং কুঠিপাড়া, থানা ও জেলা পাবনাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ছিনতাইকৃত মোটরসাইকেল বগুড়া জেলার ধুনট থানাধীন এলাকায় অপর আসামী ২/ সুজন এর নিকট রেখে আসে মর্মে জানাইলে মামলার আইও সঙ্গীয় ফোর্স সহ গত ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার রওনা করিয়া ধুনট থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করিয়া ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার এবং অপর আসামী সুজনকে গ্রেপ্তার করিয়া অদ্য ইং ৪ জানুয়ারি ২০২৫ তারিখ শনিবার পাবনা থানায় আসিয়া হাজির হয় আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
