ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় দুইটি ওয়ান শাটারগানসহ এক ব্যক্তি গ্রেফতার

মো. জুবায়ের খান প্রিন্স , পাবনা:
মে ৩, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে দুইটি ওয়ান শাটারগানসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার (৩ মে ২০২৫) (শুক্রবার দিবাগত রাত) ১টা ৩৫ মিনিটে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকরী দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ বিপুল হোসেন (৫০), পিতা—মৃত আবু জাফর, মাতা—মোছাঃ বেবী, সাং—টিকরী দক্ষিণপাড়া, থানা—পাবনা সদর, জেলা—পাবনা।

অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) অসিত কুমার বসাক, সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে নেতৃত্ব দেন ওসি, ডিবি হাসান বাসির; সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এবং নির্দেশনায় ছিলেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!