ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় স্বেচ্ছাসেবক দল নেতার কারামুক্তিতে সংবর্ধনা

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

দীর্ঘ আট মাস কারাভোগের পর পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মজনু মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিনি পাবনা জেলা কারাগার থেকে মুক্ত হন।

তার মুক্তির পর, শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে সংবর্ধনা জানাতে শোভাযাত্রা নিয়ে পাবনা শহর প্রদক্ষিণ করেন। পরে তার নিজ গ্রাম ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি আলহাজ মোড় হাট প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইয়ামিন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ। বক্তারা মোকলেছুর রহমান মজনুর মুক্তিকে গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে উল্লেখ করেন এবং তার ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদ জানান।

উল্লেখ্য, মোকলেছুর রহমান মজনুর বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়, যার মধ্যে হত্যার অভিযোগও ছিল। তবে দীর্ঘ কারাভোগের পর তিনি মুক্তি পান, যা দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!