ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পারখিদিরপুর  মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা 

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
এপ্রিল ২৯, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকদের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান। স্বাগত বক্তব্যদেন এবং শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন।
 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সবুর খান, মাহফুজা খানম, মোঃ মনিরুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ মোখলেসুর রহমান এবং অভিভাবকদের মধ্যে মোঃ খালেদ সাইফুল্লাহ বাচ্চু,  আক্কাস আলী, মোসাম্মৎ মারুফা খাতুন, মোছাঃ খালেদা আক্তার, মোঃ মন্তাজ আলী প্রমুখ।
এ সময় অন্যান্য শিক্ষক এবং অভিভাবক মা ও বাবারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!