ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কোন ষড়যন্ত্র কাজে আসবে না : হাবিব

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি হাবিবুর রহমান হাবিব বলেছেন, “সরকার ঘোষিত আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি দল নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে। তবে কোন ষড়যন্ত্রই নির্বাচনকে থামাতে পারবে না।”

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি বটতলা এলাকায় ৭নং ওয়ার্ড কৃষকদলের কর্মীসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, একটি দল ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছে। কিন্তু জনগণ জানে, জান্নাত এত সহজ নয়তাই তারা দলকে প্রত্যাখ্যান করবে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সদ্য কারামুক্ত দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা কৃষকদলের আহ্বায়ক পাঞ্জুর রহমান সরদার এবং সঞ্চালনা করেন সলিমপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. ওমর শরীফ হানিফ।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম প্রাং ও জীবন মোল্লা প্রমুখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষকদলের সাবেক সদস্য মো. আবুল কাশেম সরকার, সলিমপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সেলিম হোসেন মণ্ডল এবং দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।

সমাবেশে সলিমপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!