পাবনা শহরে ২০ মে ২০২৫ তারিখ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি এর নেতৃত্বে পাবনা সদর উপজেলার আব্দুল হামিদ রোড বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে বি. এম. স্টোরকে আইনটির ৪৫ ধারা অনুযায়ী ২,০০০ টাকা এবং রাজু ফার্মেসিকে ৩৭ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সর্বমোট ১টি বাজারে ২টি প্রতিষ্ঠানকে মোট ১২,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম সহায়তা প্রদান করে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
