ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত‍্যু

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক :
মে ২৯, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত‍্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল সোয়া ৯টার দিকে ঈশ্বরদী – ঢালারচর রেলরুটের কালিকাপুর এলাকায় ১৭ নম্বর রেল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দেওয়ান দিকশাইল উত্তর পাড়া গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ওই যুবকের কিছুটা মানসিক সমস‍্যা ছিল বলে জানা গেছে। সকালে ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে পাশ্ববর্তী কালিকাপুর গ্রামে রেললাইনে চলে যায়। এসময় ওই রেললাইন দিয়ে ঢালারচর থেকে রাজশাহী গামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন যাচ্ছিল। ওই ট্রেনের সাথে ধাক্কা লেগে শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত‍্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!