অন্যের দুঃখে দুঃখী হওয়া, বিপদে পাশে দাঁড়ানো একটি মহৎ গুণ। ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের কষ্ট লাঘব করাকে ঈমানের একটি শাখা বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে- ঈমানের ৭০টি শাখা-প্রশাখা রয়েছে।
পবিত্র ইসলাম ধর্মে আর্তমানবতার পাশে দাঁড়ানোকে ইবাদতের মধ্যে গণ্য করা হয়।
আর সেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এর দিক নির্দেশনা মাথায় রেখে যাত্রা শুরু করলো ‘‘অন্তর মানব কল্যাণ সংস্থা”
শুক্রবার (৯ মে ২০২৫) বিকেলে ঈশ^রদী উপজেলার দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠের মুক্ত মঞ্চে ‘‘অন্তর মানব কল্যাণ সংস্থা” এর সভাপতি বিএনপি চেয়ারপার্সরেনর উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রকির সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘অন্তর মানব কল্যাণ সংস্থা’ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধী রিক্সা সহ প্রতিবন্ধীদের হাতে প্রতিবন্ধী সরঞ্জাম তুলে দেন প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইংল্যান্ডের ইস্ট লন্ডন জামে মসজিদের খতিব প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ তারেক মনোয়ার, ঈশ্বরদী উপজেলা নিবাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ প্রমুখ সহ ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা এবং অন্যান্য সুবিধা প্রাপ্ত নারী ও পুরষগণ।
সভাপতির বক্তব্যে, ‘‘অন্তর মানব কল্যাণ সংস্থা” সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, এক শ্রেণির মানুষ প্রতিবন্ধী সন্তানদের বোঝা মনে করেন। তবে আগামী দিনে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করলে সমাজের পিছিয়ে পড়া এসকল অস্বচ্ছল প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে এবং তাদের আত্বকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, আর্তমানবতার সেবায় ‘‘অন্তর মানব কল্যাণ সংস্থা” কাজ করছে এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে।
