ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী বহিষ্কার

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যসচিব মো. মেহেদী হাসানকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বুধবার (৫ ফেব্রæয়ারী) রাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দলের ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মেহেদি হাসানকে দলের প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

 স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!