পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় চর দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ও শনিবার ইয়াসিন গ্রুপ ও মকুল গ্রুপের মধ্যে ব্যাপকগুলি বর্ষণ হয়। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এলাকাবাসী অভিযোগ বিএনপির নেতাদের প্রতারণা এবং লোভের কারণেই এই রক্তক্ষয়ী সংঘর্ষের জন্ম হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা য়ায়, সরকারের কাছ থেকে ২২ লক্ষ টাকায় লক্ষীকুন্ডার ১৩০০ একর জমি ইজারা নেয় বিএনপি সমর্থিত কিছু লোক। এরপর সেই জমি ৭০ লাখ টাকায় মুকুল বাহিনীকে দিতে চায়। মুকুল গ্রুপ ৩৫ লাখ টাকা অগ্রিম প্রদান করে এবং শর্ত ছিল জমি বুঝিয়ে দিলে বাকি টাকা দেওয়া হবে।
পরে চুক্তি ভঙ্গ করে বিএনপি নেতারা মুকুল বাহিনীকে জমি বুঝিয়ে না দিয়ে চুপিসারে সেই একই জমি ইয়াসিন গ্রুপের কাছে প্রায় কোটি টাকায় বিক্রি করে দেয়। মুকুলদের অগ্রিম ৩৫ লাখ টাকা ফেরত না দিলে শুক্রবার ইয়াসিন গ্রুপ চর এলাকায় প্রবেশ করে জমি দখলের চেষ্টা চালায়। মুকুল বাহিনী বাধা দিলে উভয়পক্ষে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র ও গুলির শব্দে পুরো লক্ষীকুন্ডা থমথমে হয়ে ওঠে। সাধারণ মানুষ প্রাণভয়ে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।
ঘটনার পর ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং যৌথবাহীনির অভিযান চলমান রয়েছে।
