পাবনার ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযানে ৫টি কাউন্টার ও ৪ টি বাস এবং ২টি প্রতিষ্ঠানকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
রবিবার (০৬ মার্চ) সকাল ৮:৩০ মিনিট হতে দাশুড়িয়ার ট্রাফিক মোড়ের বিভিন্ন কাউন্টার ও ঈশ্বরদীর ২টা রেষ্টুরেন্টে ভোক্তা অধিকার এর অভিযান পরিচালিত হয়।
এসময় ৫টি কাউন্টার ও ৪ টি বাসে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫০ হাজার ২টা রেষ্টুরেন্ট থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ পরবর্তিতে অত্যাধিক যাত্রীচাপে এখানকার কাউন্টারগুলি দুরবর্তী বিভিন্ন জেলা থেকে গাড়ি এনে সেখানে অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করা এবং মুল্য রেট না টাঙানোসহ বিভিন্ন বাস থামিয়েও দেখা যাত্রীদের কাছে ১০০-১৫০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করেন।
এছাড়াও ঈশ্বরদী বাজারে নোংরা পরিবেশে খাবার পরিবেশনের জন্য ২টি রেষ্টুরেন্টকে ২০হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে নেতৃত্বে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান। তাকে সহায়তা করেন পাবনা সেনাবাহিনীর একটি চৌকস টিম।
