ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড়-ইস্তা সড়কে অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান মাতৃছায়া কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুযারি) সকাল ৯টায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মাতৃছায়া কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি আবু সাঈদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক সুবীর কুমার দাশ।

মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসীনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, আলো জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামীম, ঈশ্বরদী পৌর বিএনপি নেতা রেজাউল করিম, ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ, ঈশ^রদী উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক সেলিম রেজা, দাশুড়িয়া কিন্ডারগার্টেনের পরিচালক আফজাল হোসেন, আদর্শ কৃষক আনিসুর রহমান আদম, যুবদল নেতা জামরুল ইসলাম, যুবদল নেতা শাহীনুজ্জামান শাহীন প্রমূখ।
খেলা পরিচালনা করেন পাকশী ফিজিক্যাল কলেজের শিক্ষক রেজাউল করিম বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সুলতানা পারভীন হীরা।
ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশ গ্রহণের ২৪টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
