ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:
মার্চ ১১, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

গত ৯ মার্চ একটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে  প্রকাশিত ‘ঈশ্বরদীতে জামায়াত কর্মীর বাড়িতে ওলামা লীগের হামলা’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদ ও ঘটনার বর্ণনা সর্বৈব মিথ্যা ও বানোয়াট। কেননা, গত ৮ মার্চ রাতে চরমিরকামারি মাথালপাড়া গ্রামে সোনা সরদার নামের যে ব্যক্তির বাড়িতে বিস্ফোরক হামলা ও ভাংচুরের কথা বলা হয়েছে তা পুলিশ প্রশাসনের তদন্তেও মিথ্যা প্রমানিত হয়েছে। ঘটনার পরপরই ঈশ্বরদী থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রকাশিত ওই ঘটনার কোন সত্যতা পাননি।

মূলত: ঘটনাটি ছিল উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। প্রকৃত তথ্য হলো- এই ঘটনাটি স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতা ও তার ভাইসহ একটি চক্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে বারবার এ ধরনের কর্মকান্ড ঘটিয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছে।

আমি একজন মাদরাসার অধ্যক্ষ এবং আমার ভাই অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি হাজী ছবির উদ্দিন সামাজিকভাবে সম্মানের সঙ্গে বসবাস করে আসছি। আমাদের এই ভালো থাকা ও ভালো কাজের সঙ্গে জড়িত থাকাটা তাদের চক্ষুশুলে পরিণত হয়েছে।

এছাড়া প্রাতিষ্ঠানিক নানা জটিলতার সুযোগ নিয়ে তারা আমার নিকট বারবার চাঁদা দাবি করে আসছে। কখনো কখনো নানা অজুহাতে টাকা পয়সা নিয়েছে। সম্প্রতি আবারো এ ধরনের অনৈতিক দাবি করে না পেয়ে এসব মিথ্যা ঘটনা সাজিয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করছে।

প্রকাশিত সংবাদ ও সাজানো এসব মিথ্যা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমি সম্মানীত প্রশাসনের কর্মকর্তাদের নিকট এসব ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি দ্ব্যার্থহীনভাবে বলছি যে আমি কখনোই কোন রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নই। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সরকারি সকল অনুশাসন ও নিয়ম মেনে চলতে হয়, এতে করে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কোন সুযোগ নেই।

 

মো. আব্দুল জলিল

অধ্যক্ষ

মিরকামারি আদর্শ আলিম মাদরাসা

জয়নগর, ঈশ্বরদী, পাবনা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!