ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

মোতাহারুল ইসলাম, বার্তা সম্পাদক:
মে ২৪, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদী উপজেলায় ছাগলে সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাহাবুল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে।

এ ঘটনায় আবুল বাশার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক বাশার স্থানীয় আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুল ও আবুল বাশারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে মাহাবুলের একটি ছাগল বাড়ির ছাদে উঠে পাশের সজনে গাছের পাতা খেতে শুরু করে। গাছটি ছিল আবুল বাশারের। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় মাহাবুল অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের ভেতরেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আবুল বাশার নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!