ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের ঈদ উপহার পেলেন ঈশ্বরদীর ক্ষতিগ্রস্ত ১৪৭ বিএনপি পরিবার

নিজস্ব প্রতিবেদক :
মার্চ ২৯, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামীলীগ নেতাকর্মীদের দ্বারা হামলা, ভাঙ্গচুর ও লুটপাটের শিকার, ক্ষতিগ্রস্ত বিএনপির ১৪৭ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শনিবার (২৯ শে মার্চ) ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের প্রত্যন্ত চর অঞ্চল আলহাজ্ব মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত ওইসব বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক, হাবিবুর রহমান হাবিব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোর্শেদ হাসান খানের অর্থায়নে ও সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন বাপ্পির সার্বিক সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ করা হয়। বিগত দিনে ঈশ্বরদী সরকারি কলেজের তুখোর ছাত্রদলনেতা ছিলেন আজকের ঈদ উপহারের সার্বিক সহযোগিতার জুবায়ের হোসেন বাপ্পি। ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদলের মিছিলে বাপ্পির পদচারণা ছিল চোখে পড়ার মতো। ঈশ্বরদীর প্রতি তার গভীর টান থাকায় আজকে সাহাপুর ইউনিয়নের আলহাজ মোড়ের চরগড়গড়িতে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা ক্ষতিগ্রস্ত ১৪৭ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
এ সময় বাপ্পি বলেন ১৪৭ পরিবারের যে ক্ষতি সাধন হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। এরপরও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশে আজকে আমরা বিএনপির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিয়েছি। এই আলহাজ্ব মোড় আসলেই মানুষ কতটা অমানবিক হতে পারে, একজন আরেকজনের ওপর কতটা নিকৃষ্টভাবে হামলা, লুটপাট ও ভাঙচুর করতে পারে তার বাস্তব চিত্র ফুটে উঠে। ফ্যাসিস্ট সরকারের আমলে আঃলীগ নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত নিপীড়িত ওইসব বিএনপি নেতাকর্মীদের দ্রুত সময়ের মধ্যে পূর্ণবাসনের ব্যবস্থা ও আগামীদিনে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকবে বিএনপি।
এসময় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক, আব্দুস সামাদ সুলভ মালিথা, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক, সেলিম আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তানভীর হাসান সুমন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা নবী হোসেন, ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!